পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে একই দলে খেলবেন বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে বুধবার রাতে সাকিব-তামিমকে দলে টেনেছে পেশোয়ার জালমি।

গত বছর পিএসএলের প্রথম আসরে তামিম এই পেশোয়ারের হয়েই খেলেছিলেন। আর সাকিব খেলেছিলেন করাচি কিংসের হয়ে।

পেশোয়ার জালমির অধিনায়কত্ব করছেন ওয়েস্ট ইন্ডিজের দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। এই দলে আরো খেলবেন শহীদ আফ্রিদি, এউইন মরগান, অ্যালেক্স হেলস, মোহাম্মদ হাফিজের মতো খেলোয়াড়েরা।

পেশোয়ার জালমি দল:
ড্যারেন স্যামি (অধিনায়ক), শহীদ আফ্রিদি, শোয়েব মাকসুদ, এউইন মরগান, ওয়াহাব রিয়াজ, সাকিব আল হাসান, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান, তামিম ইকবাল, কামরান আকমল, ইফতেখার আহমেদ, হারিস সোহেল, হাসান আলী, মোহাম্মদ আসগর, অ্যালেক্স হেলস, শাহজাদ মোহাম্মদী ও খুশিদিল শাহ।


এমএনজে