জিম্বাবুয়ের হারারেতে সিরিজের একমাত্র টেস্টের চতুর্থ দিনে নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত একটি মাত্র উইকেট হারিয়েছে টাইগাররা।
দলীয় ৫৪ ওভার পর্যন্ত সাদমান ইসলাম অপরাজিত আছেন ৮০ রান নিয়ে আর শান্ত করেছেন ৫৯ রান। ফলে বাংলাদেশ এগিয়ে রয়েছে ৩৮২ রানে। এছাড়া ওপেনিংয়ে নামা সাইফ হাসান মাঠ থেকে বিদায় নিয়েছেন ৪৩ করে।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। প্রথম ইনিংসে মাহমুদউল্লাহর অপরাজিত ১৫০ রানসহ বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৬৮ রান।
জবাবে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৭৬ রানে। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশ এগিয়ে থাকে ১৯২ রানে।
এবিএস





