জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতে অসাধারণপারফরম্যান্স করে আবারো টেস্ট অল-রাউন্ডার র্যাংকিংয়েরশীর্ষে পৌঁছালো সাকিব-আল-হাসান।
এর আগে ২০১৩ সালের নয় নভেম্বর ভারতের অল-রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের কাছে শীর্ষস্থানটি হারিয়েছিলেন মাগুরার এই ক্রিকেটার।
গত দুই টেস্টের পারফরম্যান্সের পর সাকিব ৪১৯ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়েরশীর্ষস্থানটি দখল করেছেন। আর দ্বিতীয় স্থানে থাকা অশ্বিনের পয়েন্ট ৩৫৭। এ তালিকায় ৩৪৮পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন দ.আফ্রিকার ভারনন ফিলেন্ডার।
সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের জয়ের পেছনে সবচেয়েবড় ভুমিকা রাখেন দেশ সেরা এই তারকা। এ ম্যাচের প্রথম ইনিংসের শতরানের পাশাপাশিদুই ইনিংসে ১০টি উইকেট শিকার করেন তিনি।
আর প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র বিশ রান করলেও সাতটি মুল্যবান উইকেটনিয়েছিলেন কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই তারকা।
কেএইচ





