২০২২ বিশ্বকাপে দলকে পরিচালনা করতে বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ পেপ গার্দিওলাকে চায় ওই বিশ্বকাপের স্বাগতিক দল কাতার। জার্মানির একটি পত্রিকার প্রতিবেদন এই তথ্য জানা গেছে।

'স্পোর্ট বিল্ড' নামের পত্রিকায় বুধবার সকালে সাক্ষাৎকার দেন সাবেক বার্সেলোনার সবচেয়ে সফল কোচ গার্দিওলা। এরপর পত্রিকাটি দাবি করে যে উপসাগরীয় দলটির কাছে এই কোচই সবচেয়ে আকর্ষণীয়।

ফুটবলার হিসেবে ক্যারিয়ারের শেষ দিকে ২০০৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কাতার স্টার্স লিগে আল আলির হয়ে মাঠে লড়াই করেছিলেন গার্দিওলা। সেই থেকেই কাতারের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে।

২০২২ বিশ্বকাপের জন্য কাতারের পক্ষে শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গার্দিওলা। আর এখন বায়ার্ন থেকে তাকে সেই দেশের জাতীয় দলের দায়িত্ব দিতে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কোচ হিসেবে ৪ বছরে ১৪টি শিরোপা জিতেছিলেন গার্দিওলা।

জেডআই