সেঞ্চুরি থেকে দূরে থাকা এনামুলের বিদায়ের পর দলের হাল ধরেছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। মাত্র ৪৮ বলে তারা গড়ে তুলেছিলেন ৭২ রানের জুটি। এরপর দ্রুতই মাঠ থেকে বিদায় নিলেন এই দুই ক্রিকেটার।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৬ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৬১ রান করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন সাব্বির ও মাহমুদুল্লাহ।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশের উদ্বোধনী জুটি। জুটি ভেঙেছে দলীয় ১২১ রানের মধ্য। উইকেটের প্রান্ত বদল করতে গিয়ে আউট হয়েছেন ওপেনার তামিম ইকবাল। সাজঘরে ফেরার আগে ৪০ রান করেছেন বাঁহাতি এই ক্রিকেটার।
এনামুলকে যথাযখ সঙ্গ দিতে পারেননি মুমিনুল হক। নিজের নামের পাশে ১৫ রান যোগ হতেই মাসাকাদজার বলে ক্যাচ আউট হয়েছেন তিনি।
এরপর দলকে আশার আলো দেখানো সাকিব আউট হয়েছেন ৪০ রান করে। ৩৩ বল খেলে পানিয়ানগারার বলে চিগুম্বুরার হাতে ক্যাচ আউট হন এই অল রাউন্ডার। দলের রানের খাতায় আর পাঁচ রান যোগ হতে সেই পানিয়ানগারার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ২২ বলে ৩৩ রান করা মুশফিক।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আরাফাত সানি, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।
জিম্বাবুয়ে দল : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), মারুমা, হ্যামিল্টন মাসাসাদজা, সিবান্দা, ব্রেন্ডন টেলর, চাকাবভা, পিজে মুর, পানিয়াঙ্গারা, এন মাডজিভা, এসএফ মিরে ও কামোঞ্জোজি।
জেডআই





