জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দলে ফিরেছেন সাকিব আল হাসান।

বুধবার (০৭ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরু হয়।

২০১৩ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে একটি ম্যাচ জিতলেও দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছিল তামিম-সাকিবরা। ৮ বছর পর জিম্বাবুয়ের মাটিতে আরেকটি টেস্ট খেলতে যাচ্ছে মুমিনুল বাহিনী।

একাদশে স্থান হয়নি পেসার তাসকিন আহমেদের। ১৬ মাস পর ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে হাঁটুর ইনজুরির কারণে তামিমকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। তার জায়গায় সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়ের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল বলেন, “প্রস্তুতি খুব ভালো হয়েছে। দুদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যান-বোলাররা সবাই ভালো করেছে। আমরা টেস্ট ম্যাচেও ভালো কিছু করার আশা করছি। আর শুধু জিম্বাবুয়েতে না, যে কোনো দেশেই অ্যাওয়ে ম্যাচ চ্যালেঞ্জিং হয়। পাঁচদিন ভালো ক্রিকেট খেললে অবশ্যই ফল আমাদের দিকে আসবে।”

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক , সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, রয় কাইয়া, তাকুজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ের্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।

এমবি