ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ দশে স্থান করে নিয়েছে আফগানিস্তান। ওয়ানডে মর্যাদা পাওয়ার পর প্রথমবারের মতো এটিই তাদের সর্বোচ্চ র্যাংকিং।
র্যাংকিংয়ের সাত নম্বরে রয়েছে বাংলাদেশ। শীর্ষ স্থান অক্ষুণ্ণ রেখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
শুক্রবার সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪৯ রানে জয়লাভ করে পয়েন্ট টেবিলের দশ নম্বরে উঠে এসেছে আফগানরা। ওয়ানডে মর্যাদা পাওয়ার পর আফগানিস্তানের জন্য প্রথমবারের মত সর্বোচ্চ র্যাংকিং।
শারজাহয় প্রথম ওয়ানডের আগে ২৪ ডিসেম্বর আফগানিস্তান ছিল র্যাংকিংয়ের ১২তম স্থানে। আর জিম্বাবুয়ে ছিল ১০ম স্থানে। সিরিজের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। এ ম্যাচে হারলে আফগানিস্তান আবার আগের অবস্থানে চলে যাবে। আর জিতলে থাকবে ১০ম স্থানেই।
আইসিসি ওয়ানডে র্যাংকিং:
দেশ অবস্থান
অস্ট্রলিয়া প্রথম
ভারত দ্বিতীয়
দক্ষিণ আফ্রিকা তৃতীয়
নিউজিল্যান্ড চতুর্থ
শ্রীলঙ্কা পঞ্চম
ইংল্যান্ড ষষ্ঠ
বাংলাদেশ সপ্তম
পাকিস্তান অষ্টম
ওয়েস্ট ইন্ডিজ নবম
আফগানিস্তান দশম
আয়ারল্যান্ড একাদশ
জিম্বাবুয়ে দ্বাদশ
সূত্র- ক্রিকইনফো
এসএইচ





