একটা সময় ছিলো যখন দিন ছিল চলচ্চিত্র তারকাদের তবে এখন সময় বদলেছে। জনপ্রিয়তায় দিন বদলে সেই জনপ্রিয়তা বেড়েছে ক্রিকেট অঙ্গনের। বাংলাদেশী ক্রিকেটাররা যেভাবে বিশ্বমণ্ডলে নিজেদের নাম ছড়িয়ে দিচ্ছেন, সেখানে এমন ব্যাপার হওয়াটা স্বাভাবিক। আর এই জায়গায় সব থেকে আলাদা বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবের ফ্যান পেজে ৮০ লাখ ভক্ত হয়েছে। রোববার (১০ এপ্রিল) নিজের পেজে একটি স্লাইড শো পোস্ট করেন টাইগার ক্রিকেটের সেরা এই তারকা। যেখানে তিনি লিখেন, ‘ধন্যবাদ সকল ৮ মিলিয়ন ভক্তদের’।
স্লাইড শো’টিতে সাকিব নিজের ক্যারিয়ারের বিভিন্ন দিক তুলে ধরেন। বাঁ হাতি এ অলরাউন্ডার আইপিএলে খেলতে বর্তমানে ভারতে রয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি।
এমআইএস।





