গত ৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠেয় আইসিসির বোর্ড সভায় যাওয়ার আগে সংস্থাটির প্রশাসনিক ও আর্থিক কাঠামো পরিবর্তনের বিপক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে নিজের অনেক প্রচেষ্টা তুলে ধরেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ। কিন্তু তার কোনো প্রচেষ্টায় কাজে আসেনি। ফলে সোমবার দেশে ফেরার পরই চেয়ারম্যানের পদ থেকে তাকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বোর্ড পরিচালনার জন্য ১১ সদস্যের অ্যাড-হক কমিটিও গঠন করেছেন তিনি।
অ্যাড-হক কমিটিতে পিসিবির সাবেক অন্তর্বর্তীকালীন প্রধান নাজাম শেঠি, পিসিবির সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান, সাবেক টেস্ট ক্রিকেটার ইকবাল কাসিম এবং জহির আব্বাস রয়েছেন। ইসলামাবাদ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি শাকিল শায়েখও রয়েছেন এই কমিটিতে। জাকা আশরাফকে বরখাস্তের কারণ সম্পর্কে তিনি জানিয়েছেন, ‘আইসিসির পরির্বতনে পাকিস্তানের বিষয়টি ভালোভাবে পরিচালনা করতে না পারায় তাকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।'
সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ ক্ষমতা পরিবর্তন বিষয়ক প্রস্তাবটি উত্থাপিত হয়। এতে ভোট দানে বিরত থাকে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে শ্রীলংকাও ভোট দানে বিরত থাকলেও বাকি আটটি পূর্ণ সদস্য দেশের ভোটে প্রস্তাবটি পাস হয়। ফলে আইসিসির নিয়ন্ত্রণ ক্ষমতা ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের হাতে চলে যায়।
আশরাফের বরখাস্তকে পিসিবির জন্য পূর্বাভাষ হিসেবে দেখছেন শাকিল। তার ভাষায়, ‘প্রধানমন্ত্রীর এটি একটি ভালো সিদ্ধান্ত ছিল। এখন বোর্ডের প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বানুযায়ী নেয়া হবে।’ আশরাফের বিরুদ্ধে অভিযোগ করে তিনি আরো বলেছেন, ‘তিনি পিসিবির আর্থিক ক্ষতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বোর্ডের প্রশাসনিক, পরিচালনা ও আন্তর্জাতিক বিষয়গুলোতে সফল হতে পারেননি।’
আশরাফ সম্প্রতি পাকিস্তান ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন এনছিলেন। সাবেক টেস্ট ক্রিকেটার আমির সোহাইলকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। সেই সঙ্গে পাকিস্তানের ব্যাটিং কোচ, বোলিং কোচ ও প্রধান কোচ নিয়োগ দেয়ার অপেক্ষায় ছিলেন। এই তিনটি পদের জন্য ছয় জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও ইন্তিখাব আলমকে নিয়ে গঠিত কোচ নিয়োগ কমিটি।
খেলা
বরখাস্ত জাকা আশরাফ
গত ৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠেয় আইসিসির বোর্ড সভায় যাওয়ার আগে সংস্থাটির প্রশাসনিক ও আর্থিক কাঠামো পরিবর্তনের বিপক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে নিজের অনেক প্রচেষ্টা তুলে ধরেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড





