ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা না গেলেও বোলিংয়ে আধিপত্যের সাম্রাজ্য বাড়িয়েই চলেছেন ব্শ্বি সেরা পাকিস্তানি অলরাউন্ডার বুমবুম শহীদ আফ্রিদি। নতুন করে রেকের্ড গড়লেন দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৫৩টি ম্যাচ খেলে ৫০টি উইকেট নিয়ে সেরাদের তালিকায় স্থান করে নিলেন এই পাকিস্তানি তারকা। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৭ রানে ২ উইকেট নিয়ে শারজায় উইকেটের ফিফটি করেন ডানহাতি এই স্পিনার।

৩৮৬ ম্যাচে আফ্রিদির ঝুলিতে রয়েছে ৩৮৬ উইকেট। এর মধ্যে শারজা মাঠে নিয়েছেন ৫০ টি উইকেট।এজন্য তিনি রান দিয়েছেন ১৪৮৭।সেরা বোলিং ৩৫ রানে ৫ উইকেট।

আফ্রিদির আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৫০টিরও বেশি উইকেট নিয়েছেন ছয় ক্রিকেট তারকা। এই স্টেডিয়ামে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট নিয়েছেন ওয়াসিম আকরাম। ৭৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন এই অধিনায়ক।

এরপর রয়েছে পাকিস্তানের আরেক প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনুস। ১১৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। এরপর রয়েছে মুরালিধরন (৮২), সাকলায়েন মুশতাক (৬১), অনিল কুম্বলে (৫৬) ও চামিন্দা ভাস (৫৩)।

ইআর