ঢাকা টেস্টে বৃষ্টি যেন পিছু ছাড়তেই চাচ্ছে না। প্রথম দিনের খেলা নির্বিঘ্নে সম্পন্ন হলেও টানা বৃষ্টিতে দ্বিতীয় দিনে মাঠে গড়াতে পারেনি একটি বলও। টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টি বাগড়ায় এখনো শুরু হয়নি ব্যাট-বলের লড়াই।

শনিবারও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা মাঠে গড়াতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সকালের সেশনে বল যে মাঠে গড়াবে না এটা অনেকটাই নিশ্চিত। বৃষ্টি থামলেও কখন খেলা শুরু হবে, তা বলা যাচ্ছে না।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ।

৬৫ রানের ইনিংস খেলে আউট হয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন ডেল স্টেইন ও জেপি ডুমিনি। তামিমকে আউট করে স্টেইন ছুঁয়েছেন টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক।

সফরে এটি দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচ। টি-টোয়েন্টি জেতার পর ওয়ানডে সিরিজ হেরে যায় প্রোটিয়ারা। এরপর চট্টগ্রামে বৃষ্টির কারণে প্রথম টেস্ট ড্র হয়।

কেএইচ