এশিয়া কাপ খেলতে ঢাকায় এসে বেশ সমস্যায় ভুগছে শ্রীলঙ্কা। ইনজুরিতে জর্জরিত লঙ্কান খেলোয়াড়রা।
নিজেদের দ্বিতীয় ম্যাচে লাসিথ মালিঙ্গাকে হারায় তারা। এরপর শেষ ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুস। দুই অভিজ্ঞ ক্রিকেটারকে হারিয়ে বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলতে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন। দিনেশ চান্দিমাল লঙ্কানদের নেতৃত্ব দিচ্ছেন। ম্যাথুসের পরিবর্তে খেলছেন নিরোসান ডিকওয়েল্লা।
ফাইনালে খেলার সুযোগ হারিয়েছে দুই দলই। এ দুটি দলই বাংলাদেশ ও ভারতের কাছে হেরেছে।
পাকিস্তান দলে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। মোহাম্মদ সামি, খুররম মনজুর ও আনোয়ার আলীর পরিবর্তে খেলছেন মোহাম্মদ নওয়াজ, ওয়াহাব রিয়াজ ও ইফতেখার আলম।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৯ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫৯ রান।
এআইজে





