একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি নড়াইল-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।
ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে উঠে আসা জাতীয় দলের এই অধিনায়ক তিনি জানান, নড়াইল-২ আসনে ১৪০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে মাশরাফি বিন মর্তুজা নৌকা প্রতীকে ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।
বেসরকারিভাবে মাশরাফিকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এএস





