পাইলটের ১৫ জনের এই স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন তামিম ইকবাল এবং লিটন দাস। আর বিকল্প ওপেনারের জন্য একটি জায়গা ফাঁকা রেখেছেন সাবেক এই ক্রিকেটার। তিন ওপেনারের সঙ্গে টপ অর্ডারে আছেন নাজমুল হোসেন শান্ত।

মিডল অর্ডারে আছে বেশ কিছু অভিজ্ঞ নাম। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আছেন তরুণ তাওহীদ হৃদয়। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন দুই মেহেদি-শেখ মেহেদি ও মিরাজ।

দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ। আর পেস ইউনিটে আছেন চারজন-তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

এমআই