বোলিংয়ে নেমে প্রথম ওভারেই অ্যালেন ঝড়ে পড়ে অস্ট্রেলিয়া। সে ঝড় চলে চতুর্থ ওভার পর্যন্ত। অ্যালেনের বিধ্বংসী ব্যাটিংয়ে সে চার ওভারে ৫৬ রান যোগ করে কিউইরা। ১৬ বলে ৪২ রান করে হ্যাজেলউডের বলে বোল্ড হন অ্যালেন। তার বিদায়ের পর রানের গতি কিছুটা কমলেও পাওয়ারপ্লেতে মোট ৬৫ রান যোগ করে নিউজিল্যান্ড।
অ্যালেনের বিদায়ের পর কনওয়েকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে দুজন মিলে যোগ করেন ৬৯ রান। ২৩ বলে ২৩ রান করে উইলিয়ামসনের বিদায়ের পর ইনিংস বড় করতে পারেননি চারে নামা গ্লেন ফিলিপসও। ১২ রান করে ফিরেছেন হ্যাজেলউডের বলে।
চতুর্থ উইকেটে দ্রুত ৪৮ রান যোগ করে দলকে ২০০ রানে নিয়ে যান জিমি নিশাম ও কনওয়ে। ইনিংসের শুরুতে নেমে শেষ পর্যন্ত ওপরাজিত থাকা কনওয়ে ৫৮ বলে করেছেন ৯২ রান। নিশাম অপরাজিত ছিলেন ১৩ বলে ২৬ রানে।
এমআই





