গোলশূণ্য ড্র নিয়ে শেষ হয়েছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের দ্বিতীয় রাউন্ডের খেলার প্রথমার্ধ। ৬৩ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখতে পারলেও সুইজারল্যান্ডের রক্ষণভাগে খুব বেশি ভীতি ছড়াতে পারেননি আর্জেন্টিনার খেলোয়াড়েরা।
গোলবারের কাছাকাছি নিয়ে মাত্র পাঁচটি শট নিতে পেরেছেন মেসি-লাভেজ্জি-ডি মারিয়ারা। এর মধ্যে মাত্র দুইটি ছিল কাঙ্ক্ষিত লক্ষ্যে। ২৭ মিনিটে লাভেজ্জির শট সহজেই লুফে নিয়েছিলেন সুইজারল্যান্ডের গোলরক্ষক। ৪১ মিনিটে সুইস ডিফেন্ডারদের জটলার মধ্যেও দারুণভাবে বল বের করে ডি মারিয়াকে পাস দিয়েছিলেন মেসি। কিন্তু মারিয়া আস্তে করে টোকা দিয়ে বলটি তুলে দিয়েছেন প্রতিপক্ষের গোলরক্ষকের হাতে। ৩০ মিনিটের মাথায় মেসির কর্নার কিক থেকে ভেসে আসা বলে মাথা ছোঁয়াতে পারেননি লাভেজ্জি।
অপরদিকে সুইস ফুটবলাররাও পেয়েছিলেন গোলের সুযোগ। ২৮ মিনিটে শাকিরির শট রুখে দিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রামেরো। ৩৯ মিনিটে নিশ্চিত একটি গোলের সুযোগ নষ্ট করেছেন ইয়োসিপ দ্রমিচ। সামনে শুধু গোলরক্ষক থাকলেও তাঁকে ফাঁকি দিয়ে আর্জেন্টিনার জালে বল জড়াতে পারেননি এই সুইস স্ট্রাইকার।
ম্যাচের ৩৬ মিনিটে এজেকুয়েল লাভেজ্জিকে ফাউল করায় রেফারি ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখান সুইস মিডফিল্ডার গ্রানিট জাকাকে।
ম্যাচের ৩৯ মিনিটে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড জেসেপ দ্রিমিক গোল করার সহজ সুযোগ নষ্ট করেন। ডিবক্সের ভেতরে গোলরক্ষককে একা পেয়েও দুর্বল শটে আর্জেন্টিনার গোলরক্ষক রোমেরোর হাতে বল তুলে দেন দ্রিমিক।
এরপর পাল্টা আক্রমণে মেসির কাছ থেকে বল পেয়ে অ্যাঙ্গেল ডি মারিয়াও দুর্বল শটে গোল করার সুযোগ নষ্ট করেন।
ঢাকা, ০১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেবি





