হ্যামিল্টন মাসাকাদজা ও শিঙ্গি মাসাকাদজার পর এবার তাদের আরেক ভাই ওয়েলিংটন মাসাকাদজারও জিম্বাবুয়ে জাতীয় দলে অভিষেক হল।
শুক্রবার হারারাতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজার। ‘বড়’ মাসাকাদজা, অর্থাৎ হ্যামিল্টন মাসাকাদজা অবশ্য এই সিরিজে দল থেকে বাদ পড়েছেন।
হ্যামিল্টন মাসাকাদজার জিম্বাবুয়ে জাতীয় দলে অভিষেক হয় ২০০১ সালে। জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত ১৬১টি ওয়ানডে, ২৮টি টি-টোয়েন্টি ও ২৯টি টেস্ট খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
তার আরেক ভাই শিঙ্গি মাসাকাদজার জাতীয় দলে অভিষেক হয় ২০১০ সালে। এ পর্যন্ত ১৬টি ওয়ানডে, ৭টি টি-টোয়েন্টি ও ৫টি টেস্ট খেলেছেন এই ডানহাতি পেসার।
আর এবার জাতীয় দলে অভিষেক হলো তাদের আরেক ভাই ওয়েলিংটন মাসাকাদজার। ২২ বছর বয়সি এই স্পিনারের ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
এমআর





