ইংল্যান্ড বনাম ভারত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ব্রিস্টলে এদিন মাঠে কোন বলই গড়ায়নি। পরে আম্পায়ারদের সিদ্ধান্তে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আগামী ২৭ আগষ্ট কার্ডিফে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে পাঁচ ম্যাচের টেষ্ট সিরিজে ভারত ৩-১ এ সিরিজ হারে।

দু’দলের এখন পর্যন্ত ওয়ানডেতে মুখোমুখি দেখা হয়েছে ৮৭ বার। এর মধ্য ৪৭ বার জিতেছে ভারত। আর ৩৫ বার জিতেছে ইংল্যান্ড। দুটি ম্যাচ টাই হয়েছে। আর তিনটি ম্যাচের কোন ফলাফল হয়নি।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই