৫২ বছরের রেকর্ড ভেঙে স্বর্ণ জিতলেন কেনিয়ার ডেভিড রুডিশা। রিও অলিম্পিকে ছেলেদের ৮০০ মিটার ইভেন্টে সোনা জয়ের মধ্যে দিয়ে টানা দুবার এই ইভেন্টে সেরা হলেন তিনি।
দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন রুডিশা রিওতে ইভেন্টটি শেষ করেছেন ১ মিনিট ৪২.১৫ সেকেন্ডে। আর আলজেরিয়ার তৌফিক মাকলুফির ১ মিনিট ৪২.৬১ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন। ব্রোঞ্জ পদকটি জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্লেটন মারফি।
গত ৫২ বছরে এই প্রথম পরপর দুবার অলিম্পিকের ৮০০ মিটার ইভেন্টে স্বর্ণ জিতলেন রুডিশা। তবে ইভেন্টটিতে তার জেতার সম্ভাবনাই বেশি ছিল। কেননা ৮০০ মিটারের ইতিহাসে দ্রুততম ৮টি দৌড়ের মধ্যে ৬টিই তার। এছাড়াও বর্তমান বিশ্ব ও অলিম্পিক রেকর্ড দুটোই তার দখলে।
এমএনজে





