বৃটেনের সাবেক শীর্ষ নারী টেনিস তারকা এলিনা বালতাচা মাত্র ৩০ বছর বয়সেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। টেনিসের কোর্টে অনেক জয়ের দেখা পাওয়া এই তারকা লিভার ক্যান্সারের বিপক্ষে লড়াই করে হেরে গেছেন।
ইউক্রেনে জন্মগ্রহণ করা এলিনা বেড়ে ওঠেন স্কটল্যান্ডে। ২০১৩ সালের নভেম্বরে খেলা থেকে অবসর নেন তিনি। অবসর নেয়ার আগে তিন বছর ইংল্যান্ডের সেরা টেনিস ললনা ছিলেন তিনি।
চলতি বছরের মার্চে অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকে লিভার ক্যান্সারের বিপক্ষে লড়াই করে আসছিলেন। শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাকে।
ঢাকা, ৫মে (টাইমনিউজবিডি) //জেডআই