আসন্ন নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে করোনাভাইরাসের টিকা গ্রহণ করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। কদিন আগে করোনার টিকা নিয়েছিলেন তামিম ইকবাল, সৌম্য সরকারসহ বেশ কয়েকজন ক্রিকেটার ভ্যাকসিন নিয়েছেন।

দ্বিতীয় ধাপে শনিবার ( ২০ ফেব্রুয়ারি) ভ্যাকসিন নিয়েছেন আরও ৯ ক্রিকেটার। তাঁরা হলেন- মোহাম্মদ মিথুন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হাসান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, আল আমিন হোসেন ও হাসান মাহমুদ।

এদিকে, গতকাল (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে সৈকত ছাড়াও আছেন পেসার আল আমিন হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এছাড়া কোনো চমক নেই।

আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। কদিন আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাদ, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ।

এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি:

ওয়ানডে সিরিজ:
১ম ওয়ানডে : ২০ মার্চ, ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন
২য় ওয়ানডে : ২৩ মার্চ, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে
৩য় ওয়ানডে : ২৬ মার্চ, বেসিন রিজার্ভ,ওয়েলিংটন

টি-টোয়েন্টি সিরিজ:
১ম টি-টোয়েন্টি : ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন
২য় টি-টোয়েন্টি : ৩০ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
৩য় টি-টোয়েন্টি : ১ এপ্রিল, ইডেন পার্ক, অকল্যান্ড

এমবি