দলের সাবেক অধিনায়ক আমির সোহেলকে মঙ্গলবার জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি জানিয়েছে,চার সদস্যের নির্বাচন কমিটির প্রধান হিসাবে কাজ করবেন ৪৭ বছর বয়সী সোহেল। একই সঙ্গে গেম ডেভেলপমেন্টের ডিরেক্টও হিসাবে দায়িত্ব পালন করবেন।
ডিরেক্টর হিসেবে তৃণমূল থেকে প্রথম শ্রেণী পর্যন্ত সকল কিছুই তার দায়িত্বে থাকবে।
২০১৩ সালের জুলাই মাসে বোর্ডের অন্তবর্তীকালীন প্রধান হিসাবে নাজাম শেঠি দায়িত্ব নেয়ার পর ইসলামাবাদ হাই কোর্ট গত মাসে তার নেয়া সকল পদক্ষেপ অবৈধ ঘোষণা করলে পাকিস্তান দলের কোন প্রধান নির্বাচক ছিল না।
সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মঈন খানকে প্রধান নির্বাচক হিসাবে নিয়োগ দিয়েছিলেন শেঠি।
বিতর্কিত নির্বাচনের অভিযোগে একই আদালত তৎকালীন বোর্ড প্রধান জাকা আশরাফকে সাসপেন্ড করেছিল। তবে একই আদালতের নির্দেশে গত মাসে পুনরায় পিসিবি প্রধান হিসাবে অধিষ্ঠিত হওয়ার পর জাকা আশরাফের এটাই প্রথম বড় কোন পদক্ষেপ।
খেলোয়াড়ি জীবনে ৪৭ টেষ্ট ও ১৫৬ ওয়ানডে খেলা এবং ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য আক্রমণাত্মক বাঁহাতি ব্যাটসম্যান সোহেল বলেন, দলের উন্নতির জন্য তিনি নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন।
সাংবাদিকদের সোহেল বলেন,‘ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটে পাকিস্তান দল ভাল করছে এবং টেষ্ট ক্রিকেটেও যাতে ভাল করতে পারে আমি সে চেষ্টা করব।’
বাংলাদেশে আগামী ২৫ ফেব্রুয়ারি-৮ মার্চ অনুষ্ঠেয় এশিয়া কাপের দল নির্বাচনই হবে সোহেলের প্রথম এসাইনমেন্ট। টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল-হক’কে সমর্থন করেন সোহেল।
৩৯ বছর বয়সী মিসবাহ সম্পর্কে সোহেল বলেন, ‘মিসবাহ খুব ভালভাবেই দলের নেতৃত্ব দিচ্ছে তাকে সমর্থন দেয়ার আমার কোন দরকার নেই। আমাদের একসঙ্গে বসে আলোচনা করতে হবে এবং ক্ষমতার বিষয়টি বাদ দিয়ে সমস্যা সমাধানে কাজ করতে হবে।’
ইতোপূর্বে ২০০৩ সালের পর দ্বিতীয়বার প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন সোহেল।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]
খেলা
পিসিবির প্রধান নির্বাচক আমির সোহেল
দলের সাবেক অধিনায়ক আমির সোহেলকে মঙ্গলবার জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।





