লাতিন আমেরিকার বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ। সেমিফাইনালের আগে মেক্সিকো, উরুগুয়ের মতো জায়ান্টদের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
হিসাবটি এমনি ছিল-এবার সেমিফাইনালেই দেখা হচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার। কিন্তু সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে প্যারাগুয়ে। টাই ব্রেকারে হলুদ বাহিনীদেরকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে দলটি।
এবার সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছে প্যারাগুয়ে। উভয় দলই কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে টাই ব্রেকারে জয় পেয়েছে। সেমিতে কোনো দল জিতবে সেটার জন্য অপেক্ষা করতে হবে ১ জুলাই পর্যন্ত। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় (মঙ্গলবার দিবাগত রাতে) ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দল দুটি।
এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক চিলি ও পেরু। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত শেষে ভোট সাড়ে ৫টায় শুরু হবে এই দুই দলের লড়াই।
জেডআই





