সতীর্থ সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান তামিম ইকবাল। এখন বাংলাদেশের সবেচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এই দুই তারকা।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেন তামিম। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো শতক পূর্ণ করেন তিনি।
বাংলাদেশের পক্ষে এত দিন সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ছিলেন অল রাউন্ডার সাকিব আল হাসান। তিন ফরম্যাটেই সাবেক বিশ্ব সেরা অল রাউন্ডার ছয়টি সেঞ্চুরি করেছেন।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১০৮ বলে ১৬টি চারে ১০০ রান করেন তামিম। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি।
২০০৭ সালে ওয়ানডেতে অভিষেক হয় নাফিস ইকবালের ছোট ভাই তামিমের। এরপর ১৪৩ ম্যাচে ১৪২ ইনিংস ব্যাট করে মোট ৪৩৫৮ রান করেছেন তিনি। এতে হাফ-সেঞ্চুরি করেছেন ২৮টি।
গত ম্যাচে দীর্ঘ দিনের সেঞ্চুরি খরা ঘুচিয়েছেন তামিম। দীর্ঘ দুই বছর পর তিন অংকের ঘরের পৌঁছালেন তিনি। এএ সিরিজের আগে ২০১৩ সালের মার্চ মাসে শ্রীলঙ্কার হাম্বানটোটায় ১১২ রানের ইনিংস খেলেছিলেন।
তামিম সর্বশেষ হাফ-সেঞ্চুরি করেছেন বেশি দিন হয়নি। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষেই পূর্ণ করেছিলেন ২৮তম হাফ-সেঞ্চুরি।
বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু মাত্র ৫ রানের আক্ষেপ থেকে গিয়েছিল তার। আউট হয়েছিলেন ৯৫ রানে।
জেডআই





