প্রত্যাবর্তনের ম্যাচে নিজের জাত ভাল ভাবেই চিনিয়েছেন সাকিব আল হাসান। খুলনা টেস্টের প্রথম ইনিংসে পেয়েছেন সেঞ্চুরির দেখা। এর পর বল হাতেও নিয়েছেন ৫ উইকেট। প্রত্যেকটি উইকেটই বাংলাদেশকে ম্যাচে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুধু তাই নয়, ইনিংসে দুইবার সেঞ্চুরি এবং ৫ উইকেট নেওয়ার অভিজাত ক্লাবের পঞ্চম সদস্য হিসেবে বৃহস্পতিবার যোগ হয়েছেন সাকিব আল হাসান। এর আগে এই ক্লাবের সদস্যরা ছিলেন গ্যারি সোর্বাস, মুস্তাক মোহাম্মদ, জ্যাক ক্যালিস, ইয়ান বোথাম। যদি ইংল্যান্ডের ইয়ান বোথাম ৫ বার এক ইনিংসে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।

এই নিয়ে টেস্ট ইতিহাসে এটা ৩০তম বারের মতো ঘটনা একই ইনিংসে সেঞ্চুরি ও ৫ উইকেট। বাংলাদেশের হয়ে সোহাগ গাজীর এমন কৃতিত্ব রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। ওই ম্যাচে হ্যাটট্রিক থাকায় সোহাগের জন্য এটা এক অনন্য অর্জন। সাকিব সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ২০১১ সালে ১৪৪ রান করার পর বোলিংয়ে নিয়েছিলেন ৬ উইকেট।

বুধবার খুলনা টেস্টের দ্বিতীয় মধ্যাহ্ন বিরতিতে জিম্বাবুয়ে যখন ভয়ঙ্কর হয়ে উঠছিল তখনই সাকিব সাজঘরে ফিরিয়েছেন জিম্বাবুয়ের ৩ গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে। টেলর-চিগাম্বুরা-আরভিনকে আউট করেছেন সাকিব। চতুর্থ দিনের সকালে দ্রুত মাসকাদজাকে ফিরিয়ে বাংলাদেশের জন্য শুভ সূচনা এনে দিয়েছেন তিনি । ওই ওভারেই পঞ্চম উইকেটটি পেয়ে যেতেন সাকিব। কিন্তু ফাইন লেগে শাহাদাত হোসেন ম্যালকম ওয়াললারের সহজ ক্যাচ মিস করলে তখন পঞ্চম উইকেটটি বঞ্চিত হয়েছেন এই অলরাউন্ডার। পরে অবশ্য জিম্বাবুয়ের এই ব্যাটসম্যানকেই সাজঘরে ফিরিয়ে ১৩ বারের মতো পঞ্চম উইকেট শিকারের স্বাদ পেয়েছেন সাকিব।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেছেন সাকিব। ব্যাটে রানের পর বোলিংয়েও সেই ধারা অবাহ্যত সাকিবের। তার বোলিংয়েই জিম্বাবুয়ে অলআউট হয়েছে ৩৬৮ রানে ।

এএইচ