বিজয় দিবস উপলক্ষ্যে মীরপুরের "হোম অফ ক্রিকেটে" ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একটি ম্যাচ। শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশ নামে সাবেক ক্রিকেটাররা নামেন মাঠে। বড়দের খেলা দেখতে ছোটরা মানে বর্তমানের ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন।
তবে ম্যাচ ছাপিয়ে বিজয় দিবস এবং এই দিনের শিক্ষাই স্পর্শ করে গেছে সবাইকে। ফারুক, আকরাম, নান্নু, দুর্জয় এবং আরো অনেক সাবেকের সাথে মুশফিক, সাকিব, মামিসহ আরো অনেক ক্রিকেটারের মিলন মেলা হয়ে যায় মীরপুরের ম্যাচটি উপলক্ষ্যে।
জেআই





