বাংলাদেশের দেয়া ২৮০ রানের টার্গেটে ব্যাট করছে ভারত। প্রথম দিকে দুটি উইকেট হারালেও দলনেতা বিরাট কোহলির সেঞ্চুরিতে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৯ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে ভারত। ১০৮ রান করা কোহলির সঙ্গে ৪৭ রান নিয়ে ক্রিজে আছেন আজিঙ্কায় রাহানে।
ব্যাট করতে নেমে মন্থর গতিতে চলা শুরু করে ভারত। ফলে কোনো উইকেট না হারিয়েই পাওয়ার প্লে পার করে তারা। কিন্তু ১১.২ ওভারে দলীয় ৫০ রানে আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লিউ'র শিকার হয়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন ২৮ রান করা শিখল ধাওয়ান। দলের রানের খাতায় আর মাত্র ৪ রান যোগ হতেই জিয়াউর রহমানের বলে বোল্ড হয়ে যান ২১ রান রোহিত।
খেলা
কোহলির সেঞ্চুরিতে জয়ের পথে ভারত
বাংলাদেশের দেয়া ২৮০ রানের টার্গেটে ব্যাট করছে ভারত। প্রথম দিকে দুটি উইকেট হারালেও দলনেতা বিরাট কোহলির সেঞ্চুরিতে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে তারা।