যাঁর হাঁটুর আঘাতে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে নেইমারকে সেই কলম্বিয়ার ডিফেন্ডার জুয়ান জুনিগা বলছেন, ‘আমি নেইমারকে ইচ্ছাকৃতভাবে আঘাত করিনি। মাঠে দেশের হয়ে লড়াই করি। প্রচণ্ড শক্ত ম্যাচ ছিল। আমরা এই ম্যাচটি জিততে চেয়েছিলাম। চেয়েছিলাম আমরা গোল করি। তাই শুরু থেকেই সিরিয়াস ছিলাম।

আশা করি ওর চোট গুরুতর নয়। নেইমার ব্রাজিল ও ফুটবল বিশ্বের দুরন্ত প্রতিভা। ও যাতে দ্রুত সুস্থ হয়ে তার জন্য প্রার্থনা করছি ভগবানের কাছে।’

কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগার হাঁটুর আঘাতে গতকাল ৮৮ মিনিটে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় নেইমারকে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দেখা গেছে পিঠের হাড় ভেঙে গেছেব্রাজিলের সুপারস্টারের। সেইসঙ্গে বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন নেইমার।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই