১২-১২-১২। একটি বিশেষ দিন ছিল। এই বিশেষ দিনে জীবনের বিশেষ কাজটি সেরেছিলেন বাংলাদেশী অল রাউন্ডার সাকিব আল হাসান। শিশিরের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। আজ শুক্রবার সেই বিশেষ দিনটির দুই বছর পূর্তি উদযাপন করেছেন সাকিব-শিশির।
এ উপলক্ষ্যে সাকিব তার ফেসবুক পেজে লিখেছেন, আজ আমাদের বিবাহের দ্বিতীয় বছর পূর্তি হল। এ দুই বছর আমি স্ত্রীর সঙ্গে আমার জীবনের সেরা সময় পার করেছি। আমৃত্যু আমি তাকে ভালোবেসে যাব। মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা জানাই, আমাদের এক করে দিয়েছেন বলে। সকলে আমাদের জন্য দোয়া করবেন।’
শিশির তার ফেসবুকে লিখেছেন তাদের পরিণয়ের চার বছরের কথা। বিয়ের দুই বছর আর বিয়ের আগের দুই বছর সময়কে তিনি জানিয়েছেন জীবনের সেরা সময়। সাকিবকে ‘প্রিন্স’ উল্লেখ করে তিনি আরো জানিয়েছেন, গত রাতেই তারা বিবাহবার্ষিকী উদযাপন করেছেন রাজধানীর নামকরা একটি হোটেলে।
জেডআই





