ভালোই নাটকীয়তা চলছে ইংল্যান্ড-শ্রীলংকা ওয়ানডে সিরিজে। ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে শ্রীলংকার ব্যাটিং লাইন যেন দাঁড়াতেই পারছে না। ব্যাটিংয়ে তাই ধারাবাহিকভাবেই ব্যর্থ হচ্ছে লংকানরা।প্রথম ওয়ানডেতে মাত্র ১৪৪ রানে শ্রীলংকা অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৯১ রানে অলআউট ইংল্যান্ড।
গতকাল ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আরও নাটকীয়তা নিয়ে হাজির হয় তৃতীয় ওয়ানডে। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৬৭ রানে অলআউট হয় লংকানরা। অথচ বিনা উইকেটে মাত্র ১২ ওভার এক বলেই খুব সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক ইংল্যান্ড।
মূলত ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার ক্রিস জর্ডানের গতির আগুনেই পুড়ে ছারখার হয়েছে লংকানরা। ৮ ওভারে ২৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এ ছাড়া দুই উইকেট করে নেন জেমস অ্যান্ডারসন ও ট্রেডওয়েল। কুমার সাঙ্গাকারা সর্বোচ্চ ১৩ রান করেন। ১২ রান করেন মাহেলা জয়ার্বধনে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুক অপরাজিত ৩০ এবং বেল অপরাজিত থাকেন ৪১ রানে। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
৬৭ রানে অলআউট শ্রীলংকা
ভালোই নাটকীয়তা চলছে ইংল্যান্ড-শ্রীলংকা ওয়ানডে সিরিজে। ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে শ্রীলংকার ব্যাটিং লাইন যেন দাঁড়াতেই পারছে না। ব্যাটিংয়ে তাই ধারাবাহিকভাবেই ব্যর্থ হচ্ছে লংকানরা।প্রথম ওয়ানডেতে মাত্র ১৪৪ রানে শ্রীলংকা অলআউট হয়ে যাওয়ার পর





