দক্ষিণ কোরিয়ান ইনচেনে ১৭তম এশিয়ান গেমসে অংশ নিতে আগামীকাল সোমবার ইনচনের উদ্দেশ্যে রওনা হচ্ছে তিন সদসস্যের বাংলাদেশ জাতীয় কারাতে দল। এ দলে রয়েছেন দুইজন খেলোয়াড় ও একজন কোচ।

খেলোয়াড় মো: শামীম ওসমান অংশ নিবেন মাইনাস ৬০কেজি ওজন শ্রেণীর কুমিতে (ফাইটিং)। আশরাফুল ইসলাম খেলবেন কুমিতে মাইনাস ৮৪কেজি ওজন শ্রেণীতে। দলীয় ম্যানেজার ও কোচ হিসেবে মনোনীত হয়ে দুই কারাতেকারকে নিয়ে এশিয়ান গেমসে যাচ্ছেন অভিজ্ঞ কোচ শেখ ইছানুর রহমান এহসান। এবারের এশিয়ান গেমসে কারাতে ইভেন্টের খেলা শুরু হবে আগামী ২ অক্টোরব থেকে।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই