প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা যখন দ্রুত উইকেট হারিয়ে ফেলেছিল, তখন বাংলাদেশের পুরো ইনিংসই যে দ্রুত শেষ হয়ে যাবে, তা ছিল অনুমিত বিষয়। শেষ পর্যন্ত তাই হলো। ২৫১ রানেই অলআউট হয়ে গেলো টাইগাররা।

এর অর্থ, প্রথম ইনিংসেই ২৪২ রান পেছনে পড়ে গেছে মুমিনুল বাহিনী। শ্রীলঙ্কার সামনে সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশকে ফলো অন করানোর।

শ্রীলঙ্কার অভিষিক্ত প্রাভিন জয়াবিক্রমার ঘূর্ণিতেই বলতে গেলে শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। ৩২ ওভার বল করে ৯২ রান দিয়ে মোট ৬টি উইকেট নিয়েছেন তিনি। ২টি করে উইকেট নিলেন সুরাঙ্গা লাকমাল এবং রমেশ মেন্ডিস।

এমআর