হারারেতে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশ ক্রিকেট দল।
শুক্রবার (২৩ জুলাই) সিরিজের দ্বিতীয় টি-২০তে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে একাধিক পরিবর্তন। চোটের কারণে লিটন দাসের পরিবর্তে অভিষেক হতে যাচ্ছে শামিম পাটোয়ারির।
জিম্বাবুয়েতে আছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন রিচার্ড এনগারাভা ও তারিসাই মুসাকান্দা। ফিরেছেন টেন্ডাই চাতারা ও মিলটন শুম্বা।
টেস্ট এবং ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও জয়ের ধারা অব্যাহত রেখেছে সফররত বাংলাদেশ দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদরা। আজ দ্বিতীয় ম্যাচে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), শামীম হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, সিকান্দার রাজা (অধিনায়ক), রেজিস চাকাভা, টেনডাই চাতারা, লুক জঙ্গুয়ে, ওয়েসলি মাধভেরে, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, মিলটন শুম্বা।
এমবি





