প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করেছিল ৭ উইকেটে ৩৬৯ রান। এই রান টপকাতে পারলে হতো রেকর্ড। কিন্তু না পাকিস্তান পারেনি।
অ্যাডেলেড ওভালে একদিনের সিরিজের ৫ম ও শেষ ম্যাচে তারা হেরে গেছে ৫৭ রানে। পাকিস্তান শেষ পর্যন্ত ৪৯.১ ওভরে ৩১২ রানে অল আউট হয়ে যায়।
ফলে স্বাগতিকেরা সিরিজটি জিতে নিল ৪-১-এ। ডেভিড ওয়ার্নারের ১৭৯ এবং হিডের ১২৮ রানের ফলে অস্ট্রেলিয়া গড়ে পাহাড়সম রান। এই পাহাড় ডিঙাতে বাবর আজম ১০০ এবং শারজিল খান ৭৯ করে পরাজয়টা কিছু সম্মানজনক করেন মাত্র।
মাহমুদ





