বিসিবি ও আইসিসি অনুমোদিত কোন টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না স্পট ফিক্সিংয়ে আট বছর নিষিদ্ধ হওয়া মোহাম্মদ আশরাফুল। তবে বিনোদনমূলক কোন টুর্নামেন্ট খেলতে কোন সমস্যা নেই বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের।
শুক্রবার চট্টগ্রামে টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলেন আশরাফুল। ব্যাট হাতে ৪৯ বলে ৫০ রান ও বল হাতে এক উইকেট নিয়ে ফাইনালের ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি। আশরাফুলের ইনিংসটি ছিল ৫টি চার ও একটি ছয়ে সাজানো।
সকালে চট্টগ্রামে পৌঁছে দুপুরে পুলিশ লাইন্স মাঠে আয়োজিত চিটাগাং টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি খেলেন অ্যাশ।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের হয়ে মাঠে নামেন তিনি। ফাইনালের তাদের প্রতিপক্ষ ছিল সিএমপি ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় পায় আশরাফুলের দল।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





