অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ ড্যারেন লেহম্যান বলেছেন, দেশে এবং দেশের বাইরে অনেক বেশি টেস্ট সিরিজ জয় না করা পর্যন্ত অস্ট্রেলিয়া ‘সত্যিকারের’ বিশ্বের এক নম্বর দল হতে পারে না।
গত বছরের অ্যাশেজ সিরিজের আগ মুহূর্তে মিকি আর্থারকে বরখাস্ত করে লেহম্যানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় অস্ট্রেলিয়া। তিনি যোগ দেয়া মাত্র দশ মাসের মাথায় প্রায় পাঁচ বছর পর প্রথমবারের মত টেস্ট র্যাং কিংয়ে শীর্ষ স্থান দখল করে অসিরা। ভগ্নাংশ পয়েন্টের ব্যবধানে দীর্ঘ দিন শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকাকে স্থানচ্যুত করে শীর্ষ স্থান লাভ করতে সক্ষম হয় লেহম্যানের শিষ্যরা।
নিউজ ডট কম এইউ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী লেহম্যান বলেন, গত গ্রীষ্মে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপ্রত্যাশিতভাবে ২-১ ম্যাচে সিরিজ জয় সত্বেও দেশ এবং দেশের বাইরে অনেক সিরিজ করে এক নম্বর ও দুই নম্বেরের মধ্যে অসিরা পার্থক্য না বাড়ানো পর্যন্ত প্রোটিয়াসরাই বিশ্বের সেরা দল।
লেহম্যান আরো বলেন অস্ট্রেলিয়া তাদের যোগ্যতার ৭০ শতাংশ প্রমাণ দিতে পেরেছে এবং ‘সত্যিকারের’ এক নম্বরে পৌঁছতে হলে তাদেরকে পাকিস্তানের বিপক্ষে, ইংল্যান্ডের বিপক্ষে হোম এন্ড অ্যাওয়ে অ্যাশেজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করতে হবে। আর এ জন্য দলের বর্তমান আগ্রাসী মনোভাব প্রদর্শন করে একক প্রাধান্য বিস্তার করতে হবে।
অস্ট্রেলিয়া দলের পরবর্তী সূচিতে রয়েছে পাকিস্তানের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ। সংযুক্ত আরব আমিরাতে আগামী অক্টোবরে এ সফরে পাকদের বিপক্ষে অস্ট্রেলিয়া দু’টি টেস্ট, একটি টি-২০ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।
ঢাকা,২ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
‘সত্যিকারের’ এক নম্বর হতে পারে না অস্ট্রেলিয়া: লেহম্যান
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ ড্যারেন লেহম্যান বলেছেন, দেশে এবং দেশের বাইরে অনেক বেশি টেস্ট সিরিজ জয় না করা পর্যন্ত অস্ট্রেলিয়া ‘সত্যিকারের’ বিশ্বের এক নম্বর দল হতে পারে না।





