ব্যাটসম্যানদের উপর আক্রমণ অব্যাহত রাখলেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিজের দ্বিতীয় ওভারেই ডি কককে বোল্ড করে দিলেন তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন হাশিম আমলা (১) ও ডু প্লেসিস (১)।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করা সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।

সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জিতলেও দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটিই সিরিজ নির্ধারণী ম্যাচ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসাইন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসাইন ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, ডি কক, ডু প্লেসিস, রিলি রুশো, ডেভিড মিলার, জেপি ডুমিনি, বেহারদেইন, মর্নে মরকেল, রাবাদা, অ্যাবোট ও ইমরান তাহির।

জেডআই