আইসিসির প্রশাসনিক ও আর্থিক কাঠামো পরিবর্তন বিষয়ক খসড়া প্রস্তাব পাস হওয়ার পর বড় পরিবর্তন হয়ে গেল পাকিস্তানের ক্রিকেটেও। সিঙ্গাপুরের সভা থেকে ফেরত যাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফকে বরখাস্ত করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে সোহেলকে। মঈন খানকে নিয়োগ দেয়া হয়েছে প্রধান কোচ হিসেবে। কিন্তু এই পদে ফের নিয়োগ পাওয়ার প্রত্যাশায় ছিলেন পাকিস্তানের কিংবদন্তী বোলার ওয়াকার ইউনিস। কিন্তু জাতীয় দলের প্রধান কোচ হিসেবে পুনর্নিয়োগ না পেয়ে খুব বেশি কিছু বোধ করছেন না তিনি।
গত মাসে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া অস্ট্রেলিয়ান হোয়াটমোরের বদলি হিসেবে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ৪২ বছর বয়সী ইউনিস। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মঙ্গলবার সাবেক উইকেট রক্ষক মঈন খানকে নিয়োগ দেয়।
যার ফলে ইতোপূর্বে ২০১০ সালের মার্চ থেকে ২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত কোচের দায়িত্ব পালন করা ওয়াকারের দ্বিতীয়বার দায়িত্ব পালনের আশা শেষ হয়ে যায়। তবে খেলোয়াড়ী জীবনে বহুবার ইয়র্কারের মাধ্যমে প্রতিপক্ষের স্ট্যাম্প উড়িয়ে দেয়া ইউনিসের কোনো অভিযোগ নেই।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের জন্য সময়টা বেশ কঠিন এবং অন্য কিছুর জন্য কান্না না করে বরং আমাদের নতুন কোচকে সহায়তা দেয়া উচিত। পাশাপাশি পাকিস্তান ক্রিকেটকে জাগিয়ে তুলতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত।’
‘খোলা মনেই আমি এ সিদ্ধান্ত মেনে নিয়েছি এবং আশা করছি গত কয়েকটি খারাপ বছর কাটানোর পর আবারো অতীত গৌরব ফিরিয়ে আনতে সবাই এগিয়ে আসবে।’
পাকিস্তানের হয়ে ৮৭ টেস্ট ও ২৬২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা ইউনিস বলেন, গত এক বছরে পাকিস্তান ক্রিকেটের বেহাল অবস্থা দেখতে হয়েছে ক্রিকেট পাগল এ জাতির।
গত বছর মে মাস থেকেই পাকিস্তান ক্রিকেট আইনী জটিলতার মধ্যদিয়ে চলে আসছে। এ সময়ে তার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে ইসলামাবাদ হাইকোর্ট চেয়ারম্যান হিসেবে জাকা আশরাফকে বরখাস্ত করেছে।
তারপর প্রখ্যাত সাংবাদিক নাজাম শেঠি অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু আশরাফের আবেদনের প্রেক্ষিতে গত মাসে হাইকোর্ট আবারো আশরাফকে পিসিবি প্রধান হিসেবে ফিরিয়ে আনে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সোমবার আবারো আশরাফকে বরখাস্ত করে শেঠিকে পুনরায় চেয়ারম্যান নিয়োগ দেন।
ইউনিস বলেন, 'এখন সময় এসেছে সকল দ্বন্দ্ব অবসানের। এ সকল ঘটনা পাকিস্তান ক্রিকেটকে মারাত্মক ক্ষতি করেছে এবং এটিই একমাত্র খেলা যা সকল সমর্থককে রক্ষা করতে পারে। সুতরাং অবশ্যই অতি দ্রুত আমাদের এ সমস্যার সমাধান করতে হবে।’
বাংলাদেশে অনুষ্ঠেয় চলতি মাসের এশিয়া কাপ ও আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিয়োগ দেয়া প্রসঙ্গে তিনি আরো বলেন, 'মঈনকে দীর্ঘ মেয়াদের জন্য নিয়োগ দেয়া উচিত ছিলো। তাকে কেবলমাত্র দুটি সফরের জন্য নিয়োগ দেয়াকে আমি সঠিক মনে করছি না। দলে স্থিতিশীলতা আনতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। সুতরাং এই সংক্ষিপ্ত চুক্তিতে মঈনও খুশি নয় বলে আমি মনে করছি।’
পিসিবি জানিয়েছে, 'আগামী এপ্রিলের পর জাতীয় দলের কোনো খেলা নেই। সুতরাং মঈনের পারফরমেন্স বিবেচনা করে পরবর্তীতে তার চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।'
খেলা
তবুও কিছু মনে করছেন না ওয়াকার
আইসিসির প্রশাসনিক ও আর্থিক কাঠামো পরিবর্তন বিষয়ক খসড়া প্রস্তাব পাস হওয়ার পর বড় পরিবর্তন হয়ে গেল পাকিস্তানের ক্রিকেটেও। সিঙ্গাপুরের সভা থেকে ফেরত যাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফকে বরখাস্ত করেছিলেন





