সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের সেঞ্চুরির পথে এগিয়ে যেতে থাকা রেগিস চাকাবাকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। এটি আজকের ম্যাচে তাসকিনের প্রথম শিকার।
চাকাবা আউট হয়েছেন ৮৪ রান করে। তার এ সংগ্রহ ৯১ বলে। এর মাঝে আছে ৭টি চার ও একটি ছয়ের মার।
হারারের এ ম্যাচে এর আগে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি নিয়েছেন ব্রেন্ডন টেইলর (২৮) ও ডিয়ন মায়ের্সের (৩৪) উইকেট দুটি।
শেষ খবর পাওয়া পর্যন্ত টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের সংগ্রহ ৩৬ ওভারে ১৭৬। বাংলাদেশের হয়ে বাকি দুটি উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।
সিরিজের আগের দুটি ম্যাচে জয় নিয়ে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছেন টাইগাররা।
এবিএস





