শনিবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টস জিতে বিশ্বকাপের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে সেঞ্চুরির পথে নিউজিল্যান্ড ব্যাটসম্যান গাপটিল। ১০০ বলে ৮৮ রান করে অপরাজিত আছেন মার্টিন গাপটিল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে কিউইদের সংগ্রহ ২ উইকেটে ১৬৬ রান। মার্টিন গাপটিল ৮৯ ও রস টেলর ২৫ রান নিয়ে ব্যাট করছেন।
আউট হয়ে ফিরে গেছেন বেন্ডন ম্যাককালাম (১২), কেন উইলিয়ামসন (৩৩)।
ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে জেরম টেলরের বলে জেসন হোল্ডারের দারুণ এক ক্যাচে পরিণত হন ম্যাককালাম। ৮ বলে একটি করে চার ও ছক্কায় ১২ রান করেন কিউই ওপেনার।
এরপর দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে নিয়ে প্রতিরোধ গড়েন আরেক ওপেনার মার্টিন গাপটিল। তবে দলীয় ৮৯ রানে আন্দ্রে রাসেলের বলে ক্রিস গেইলের তালুবন্দি হন উইলিয়ামসন। ৩৫ বলে ৫ চারে ৩৩ রান করেন তিনি। গাপটিল-উইলিয়ামসন জুটিতে আসে ৬২ রান।
ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল। এই ম্যাচের জয়ী দল মঙ্গলবার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে খেলবে।
ইআর





