২০১৪ টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ দফা টিকিট বিক্রি চার দিন পিছিয়েছে। আজ টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এবার শুধু অনলাইনেই টিকিট কেনা যাবে। টিকিট পাওয়া যাবে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে। যার ঠিকানা www.icc-cricket.com/world-t20। এ প্রসঙ্গে হোস্ট টুর্নামেন্ট ডিরেক্টর তানভীর কামরুল ইসলাম বলেন, ‘১ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ও শেষ ধাপের টিকিট বিক্রি শুরু হচ্ছে না। চার দিন পিছিয়ে ৫ ফেব্রুয়ারি থেকে তা শুরু হবে। এবার শুধু অনলাইনেই টিকিট পাওয়া যাবে।’
গত বছরের ১৭ নভেম্বর প্রথম দফায় টিকিট বিক্রি শুরু হয়েছিল। সেবার অনলাইনের পাশাপাশি এনসিসি ও অগ্রণী ব্যাংকের ৯২টি ‘মানিগ্রাম আউটলেট’-এ টিকিট বিক্রি হয়েছিল। এবারের টি ২০ বিশ্বকাপ ১৬ মার্চ শুরু হয়ে শেষ হবে ৬ এপ্রিল। টুর্নামেন্টের তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। পুরুষ ও মহিলা বিভাগে চারটি সেমিফাইনাল ও দুটি ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সেমিফাইনালের আগ পর্যন্ত সব ম্যাচের টিকিটের সর্বনিæ মূল্য ৫০ টাকা, সর্বোচ্চ দুই হাজার টাকা। সেমিফাইনালের টিকিটের সর্বনিæ ১০০ এবং সর্বোচ্চ তিন হাজার টাকা। ফাইনালের ২০০ থেকে চার হাজার টাকা পর্যন্ত।
[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //ইএইচ[/b]