রাতের রাস্তায় সবাই এখন দাঁড়িয়ে মেসিকে বাঘে পরিণত হওয়া দেখতে। অ্যাডিডাসের তাক লাগিয়ে দেওয়া নতুন বিজ্ঞাপনে মেসি হঠাত্‍ বাঘ হয়ে যাচ্ছেন। এমন বিজ্ঞাপন দেখানো হচ্ছে বার্সালোনার রাস্তায়।

প্রোজেক্টরের মাধ্যমে রাস্তায় এই বিজ্ঞাপন দেখানো হচ্ছে। বিশ্বকাপের পর এটাই ছিল অ্যাডিডাসের প্রথম বিজ্ঞাপন। মেসির বাঘ হয়ে যাওয়ার এই বিজ্ঞাপন দারুণ হিট করেছে। অ্যাডিডাসের নতুন জুতো অ্যাডজিরো এফ ৫০-এর জন্য এই বিজ্ঞাপন করা হয়েছে।

এদিকে, বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে বার্সেলোনার অনুশীলনে যোগ দিলেন লিওনেল মেসি। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে টানা ম্যাচ খেলার পর ফুটবলের যুবরাজকে বিশ্রামের জন্য বাড়তি সময় দিয়েছিলেন লুই এনরিকে। মেসির সঙ্গে দলের অনুশীলনে যোগ দিয়েছেন মাসচেরানো, নেইমার ও দানি আলভেজ। বিশ্বকাপে কোমরে গুরুতর চোট পাওয়ার পর ঠিক কি অবস্থায় রেয়েছেন নেইমার সেটা দেখবেন বার্সার চিকিৎসকরা। সূত্র: জিনিউজ।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই