বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানিকে আইসিসির দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।
রোববার রাতে রিয়াদের বাথাস্থ আল মারজান হলরুমে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, বিশ্বকাপের মতো গুরুত্বপুর্ণ আসর চলাকালে হুট করে একটি অভিযোগ এনে এরপর ত্বরিৎ গতিতে পরীক্ষা করিয়ে বাংলাদেশের দুজন সেরা খেলোয়াড়কে আইসিসির নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্তে তারা বিস্মিত।
তারা বলেন, টোয়েন্টি-টোয়েন্টিতে বাংলাদেশ যখন পেছনে পড়েও ঘুরে দাঁড়ানোর অভ্যাস রপ্ত করছে, ঠিক তখনই দলের দুই সেরা বোলারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সবসময় বাংলাদেশ এ ধরনের ষড়যন্ত্রের স্বীকার হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশকে নিয়ে এই ‘ঘৃণ্য ষড়যন্ত্রের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির।
এসএম





