লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদলকে সব ধরনের ক্রিকেটিয় কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে বৈঠক শেষে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবি পরিচালকদের সম্পর্কে ৩ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে অশালীন মন্তব্য করায় এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি’র ডিসিপ্লিনারি কমিটি।
জেএ





