ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আজ ম্যানচেস্টারে এসে নেমেছে।

মঙ্গলবার (০৯ জুন) সকালে ক্রিকেট দলটি ইংল্যান্ডের মাটিতে নেমেই কোয়ারেন্টিনে রয়েছেন।
আগামী মাসে এই সিরিজ শুরুর কথা।

করোনাভাইরাস প্যানডেমিক শুরুর পর এই প্রথম বিদেশী কোনো খেলোয়াড় দল ব্রিটেনে এলো। আসার আগে দলের প্রতিটি সদস্যের করোনাভাইরাস পরীক্ষা হয়েছে।

কেউই পজিটিভ বলে শনাক্ত হননি। তবে পুরো ওয়েস্ট ইন্ডিজ দলটি আগামী তিন সপ্তাহ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকবে।

সিরিজের সমস্ত ম্যাচ দুটো মাঠে হবে, যেগুলোতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। তথ্য সূত্র- বিবিসি

এমবি