রোববার সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ দল ঢাকায় পৌঁছালেও সেই দলে ছিলেন না ফাহমিদুল। বয়সে তরুণ হওয়ায় তাকে আপাতত জাতীয় দলের মূল পরিকল্পনা থেকে সরিয়ে রাখছেন কোচ কাবরেরা। তবে ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলা এই মিডফিল্ডার এখনো বাফুফের নজরদারিতে রয়েছেন।
ফাহমিদুলের ফিরে যাওয়ার বিষয়ে দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। আসলে ওর বয়স কম। ও এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়ে উঠেনি। ওকে আরও সময় দিতে হবে।’
এদিকে দলের জন্য আরেকটি দুঃসংবাদ হলো, ইনজুরির কারণে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলতে পারবেন না সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত থাকবেন এই দুই ফুটবলার।
এফএইচ