এফএ কাপের লড়াইয়ে ২-০ গোলে এগিয়ে থাকার পর শেষ পর্যন্ত ৪-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট চেলসি।
শনিবার নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে চতুর্থ রাউন্ডের ম্যাচে লিগ ওয়ান-এর দল ব্রাডফোর্ডের কাছে ৪-২ গোলে হেরেছে কোচ হোসে মরিনহোর শিষ্যরা।
এদিন ম্যাচের ২১ মিনিটে কাহিলের গোলে লিড নেয় চেলসি। আর খেলার ৩৮ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান রামিরিস।
তবে ৪১ মিনিটে একটি গোল শোধ করে দেন ব্রাডফোর্ড সিটির স্টিড। ফলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নীলরা।
কিন্তু বিরতির পর খেলার চেহারা পাল্টে যায়। শেষ অর্ধে সফরকারীরা তিনটি গোল করলেও তাদের জালে একবারও বল জড়াতে পারেনি চেলসি।
৭৫ মিনিটে দলকে ব্রাডফোর্ডকে সমতায় ফেরান ফিলিপ মোরাইস। ৮২ মিনিটে হ্যালিডের গোলে এগিয়ে যায় দলটি। আর ৯০+ মিনিটে চেলসির কফিনে শেষ পেরেক ঠুকে দেন ইয়েটিস।
জেডআই





