বিশ্বের সবচেয়ে দামী ১২০ জন ফুটবলারের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
সুইজারল্যান্ড ভিত্তিক সংগঠন আন্তর্জাতিক সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের এক গবেষণায় দেখা গেছে, ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে লিওনেল মেসির মূল্য ৮৭ মিলিয়ন ইউরো বেশি।
এখন পর্যন্ত একমাত্র খেলোয়াড় হিসেবে টানা চারবার ফিফা বর্ষসেরার পুরস্কার ফিফা ব্যালন ডি'অর জিতেছেন ২৭ বছর বয়সী মেসি। গত বছর ফিফা বিশ্বকাপে মেসির নেতৃত্বে রানার্স আপ হয়েছে আর্জেন্টিনা। সেই সঙ্গে গোল্ডেন বল জিতেছেন এই তারকা।
গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে মেসির বর্তমান মূল ২২০ মিলিয়ন ইউরো। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার মূল্য ১৩৩ মিলিয়ন ইউরো।
এদিকে রেকর্ড অর্থে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া গ্যারেথ বেল তালিকায় ১০ম স্থানে রয়েছেন। স্যান্টিয়াগো বার্নব্যুর এই তারকার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ মিলিয়ন ইউরো।
সেরা দশের মধ্যে চেলসির তিন জন খেলোয়াড় রয়েছে। ৯৯ মিলিয়ন ইউরো অর্থমূল নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইডেন হ্যাজার্ড। তার ক্লাব সতীর্থ ডিয়াগো কোস্টা (৮৪ মিলিয়ন ইউরো) রয়েছেন চতুর্থ স্থানে। চেলসির আরেক তারকা সেস ফ্যাব্রিগাস ৬২ মিলিয়ন ইউরোতে রয়েছেন ৮ম রয়েছেন।
এদিকে আশ্চর্য মূল্য বৃদ্ধি পেয়েছে পল পোগবার। ২০১২ সালে বিনামূল্যে তাকে দলে নিয়েছিল জুভেন্টাস। কিন্তু গবেষণায় দেখা গেছে, ৭২ মিলিয়ন ইউরো অর্থমূল্যে ৫ম স্থানে রয়েছেন।
শীর্ষ দশের বাকিরা রয়েছেন প্রিমিয়ার লিগ থেকে। ৬৫ মিলিয়ন ইউরোতে ৬ষ্ঠ স্থানে আছেন ম্যানচেস্টার সিটির সার্জিও অ্যাগুয়েরো। ৭ম স্থানে লিভারপুলের রহীম স্টার্লিং। আর ৯ম স্থানটি অ্যালেক্সিস সানচেজের।
তবে আলোচিতদের মধ্যে শীর্ষ দশে জায়গা না পাওয়া ফুটবলারদের মধ্যে নেইমার ৫৮ মিলিয়ন ইউরোতে রয়েছেন ১১তম স্থানে। বায়ার্ন মিউনিখের সবচেয়ে দামী তারকা মারিও গোটশে ১৩ মিলিয়ন ইউরোতে রয়ছেন ১৩তম স্থানে। আর লুইস সুয়ারেজ ৪৮ মিলিয়ন ইউরো মূল্যতে ১৬তম স্থানে রযেছেন।
জেডআই





