দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে সফরকারী দলের ওপেনার হাশিম আমলাকে সাজঘরে ফেরত পাঠালেন বাংলাদেশের বোলার রুবেল হোসাইন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন ডু প্লেসিস (১৬) ও রিল রুশো (০)।

ইনিংসের পঞ্চম ওভারে মুস্তাফিজের প্রথম বলেই ক্যাচ তুলে দেন ডি কক (২)। সেটি লুফে নিতে ভুল করেননি সাব্বির রহমান।

ডুপ্লেসিসকে সঙ্গে নিয়ে রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন আমলা। কিন্তু ১৩তম ওভারের প্রথম বলে সরাসরি তাকে বোল্ড করে দনে রুবেল হোসাইন। ৩৭ বলে মাত্র ২২ রান করেন প্রোটিয়া অধিনায়ক।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।

জেডআই