চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়েছে ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৪৮ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩১৯ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে ভারত।
আজ রোববার টস জিতে ভারতকে ব্যাট করতে আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।
উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে তিনি ১১৯ বলে ৯১ রানের ইনিংস খেলেন। তার ইনিংসটি ছিল ৭টি চার ও দুটি ছক্কায় সাজানো।
এর আগে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে উদ্বোধনী জুটির দৃঢ়তায় শুভ সূচনা করে টিম ইন্ডিয়া। ১৩৬ রানে ভাঙে উদ্বোধনী জুটি। শেখর ধাওয়ান ব্যক্তিগত ৬৮ রান করে শাদাব খানের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন।
দীর্ঘদিন পর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামা ভারত প্রথমে দেখেশুনে ব্যাট করে। ৯.৫ ওভারে সংগ্রহ করেছে ৪৬ রান সংগ্রহ করার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় উপমহাদেশের এ দুই চির প্রতিদ্বন্দ্বীর ক্রিকেট যুদ্ধ। ৪৫ মিনিট বন্ধ থাকার পর খেলা পুনরায় শুরু হয়।
এমবি





